ভূরাজনীতি

ভারত-বাংলাদেশ সর্ম্পক রক্তের: হানিফ

ভারত-বাংলাদেশ সর্ম্পক রক্তের সম্পর্ক বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, ভারত সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক নিবিড়, অনেক গভীর। ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ সমন্বয় কমিটি’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, মহান মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা এদেশের মানুষ আজীবন কৃতজ্ঞচিত্তে মনে রাখবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ভারত-বাংলাদেশ সর্ম্পক সুদৃঢ় হয়েছে এবং সর্বোচ্চ শিখরে রয়েছে।

তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারত এক কোটি ২০ লাখ লোককে আশ্রয় দিয়েছে। নয় মাস তাদের আহার জুগিয়েছিলো। মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, অস্ত্র দিয়েছে এবং মুক্তিযোদ্ধাদের সাথে ভারতীয় সৈন্যরা বাংলাদেশে এসে যুদ্ধ করে স্বাধীনতার অগ্রণী ভূমিকা পালন করেছে। এখানে বহু ভারতীয় সৈন্য প্রাণ হারিয়েছেন।

এ সময় বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় সকলকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button