বাংলাদেশ

ভারতবর্ষও একদিন ভিসামুক্ত হবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভিসামুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মতো ভারতবর্ষও একদিন ভিসামুক্ত অঞ্চল হবে।

রবিবার (২১ মার্চ) বিকেলে অমর একুশে বইমেলা পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মনে করি এক সময় সারা ভারতবর্ষ ভিসা ফ্রি হবে। ইউরোপের মধ্যে যেমন এক দেশ থেকে অন্য দেশে যেতে ভিসা লাগে না, ভারতবর্ষও তেমন হবে।’

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মালদ্বীপ, শ্রীলংকা, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে করোনার মধ্যেও আমাদের দেশে অতিথিরা আসছেন, এটাই প্রকৃত বন্ধুত্বের প্রমাণ।

বইমেলা নিয়ে ড. মোমেন বলেন, বইমেলা আমার সব সময়ই ভালো লাগে। প্রতিবারই মেলায় এসে আমি নতুন বই দেখি, আনন্দিত হই। এবার তো আরো বড় আয়োজনে হচ্ছে এ মেলা। আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিদেশ থেকেও অনেক অতিথি বাংলাদেশে আসছেন। তাদের মধ্যে অনেক লেখক-গবেষকও আছে।

এদিন বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে বেশ কয়েকটি প্রকাশনা সংস্থার স্টল ঘুরে দেখেন ড. মোমেন।

Related Articles

Leave a Reply

Back to top button