বাংলাদেশ

বড়দিন উপলক্ষে কোনো হুমকি নেই: আইজিপি

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, বড়দিন উপলক্ষে হামলার কোনো হুমকি নেই।

শনিবার (২৪ ডিসেম্বর) রাতে রাজধানীর কাকরাইলে বড় দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের আয়োজিত অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি এ কথা বলেন।

দেশবাসীকে বড় দিনের শুভেচ্ছা জানিয়ে আইজিপি বলেন, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব আজ থেকে শুরু হয়েছে। এই উৎসব উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইউনিফর্ম ও সাদা পোশাকে নিয়জিত রয়েছেন।

বড়দিন উপলক্ষে সুনির্দিষ্ট কোনো হুমকি আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো হুমকির তথ্য নেই। আপনারা জানেন হলি আর্টিজান ঘটনার পরে দেশে উল্লেখযোগ্য তেমন কোনো ঘটনা নেই।

আইজিপি বলেন, কিছুদিন আগে দুই জঙ্গি পালিয়েছে। এটা নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই জানিয়ে তিনি বলেন, আমাদের কাছে এমন কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না।

যেখানে, যে অবস্থায়, যে পরিস্থিতিতে, যেমন ব্যবস্থা নেয়া দরকার তাই করা হচ্ছে বলে জানান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

Related Articles

Leave a Reply

Back to top button