বিশ্ব

ব্রিটিশ প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি

করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থার উন্নতির দিকে । তিনি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি শৌনাক বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।  তিনি বলেন, বরিস জনসন হাসপাতালের বিছানায় উঠে বসছেন। প্রধানমন্ত্রী মেডিক্যাল কর্মীদের সঙ্গে ইতিবাচক সাড়া দিচ্ছেন।

ব্রিটিশ অর্থমন্ত্রী বলেন, আমার মনে হয় প্রধানমন্ত্রী চিকিৎসার প্রতিটি পর্যায়ে চমৎকার সেবা ও পরামর্শ পেয়েছেন। শেষ পর্যন্ত আমরা সবাই সর্বোচ্চ চেষ্টা করছি।

করোনা ভাইরাস মোকাবিলায় ব্রিটিশ সরকার এখনও ভালোভাবে কাজ করে যাচ্ছে দাবি করে অর্থমন্ত্রী ঋষি শৌনাক বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকেও ভালো খবর পাওয়া যাচ্ছে আর দূরে অবস্থান করা অনেকেই কাজে ফিরে আসছেন। তবে সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা বহাল রয়েছে বলে জানান তিনি।

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর (৫ এপ্রিল) হাসপাতালে ভর্তি হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পরিস্থিতির অবনতি হলে পরদিন সন্ধ্যায় তাকে আইসিইউতে নেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Back to top button