বাংলাদেশবিশ্ব

দ্বিতীয় দফায় করোনা চিকিৎসা সামগ্রী হস্তান্তর করলোর যুক্তরাষ্ট্র

বাংলাদেশে কোভিড-১৯ বিস্তার রোধে জরুরি চিকিৎসা সরঞ্জামের দ্বিতীয় সরবরাহটি বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ এই সহায়তার মধ্য দিয়ে শুধু কোভিড-১৯ মহামারি মোকাবিলায় বাংলাদেশকে দেয়া যুক্তরাষ্ট্রের মোট স্বাস্থ্য সহায়তার পরিমাণ ৮৪ মিলিয়ন ডলার ছাড়িয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্র থেকে আসা চিকিৎসা সরঞ্জামের দ্বিতীয় সরবরাহকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা উইংয়ের পরিচালক সেহেলি সাব্রিনের সাথে যোগ দেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের ডেপুটি চিফ জোঅ্যান ওয়াগনার এবং ইউএসএআইডি-র মিশন ডিরেক্টর ডেরিক এস. ব্রাউন। জরুরি চিকিৎসা সরঞ্জামের সর্বশেষ এই সরবরাহটি ইউএসএআইডি, ক্যালিফোর্নিয়ার গভর্নরের জরুরি সেবা কার্যালয় এবং স্বাস্থ্যসেবাদানকারী পেশাজীবীদের আমেরিকান কোম্পানি হেনরি শাইন ইনকের যৌথ অনুদান।

এর আগে, গত ৭ জুন যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান কোভিড-১৯ চিকিৎসার জন্য দরকারি গুরুত্বপূর্ণ সামগ্রী ঢাকায় পৌঁছে দিয়েছিল। এই দু’টো সরবরাহ বাংলাদেশের মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের চলমান প্রচেষ্টার সাথে যুক্ত হলো। উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্র কোভিড-১৯ মহামারির শুরু থেকে এই রোগ প্রতিরোধ ও মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে জোরদার করতে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে এবং উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে এখন পর্যন্ত ৮৪ মিলিয়ন ডলারেরও বেশি অনুদান দিয়েছে। জরুরি চিকিত্সা সরঞ্জামের সাম্প্রতিক সরবরাহগুলো বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্র সরকারের মোট সহায়তার পরিমাণ আরো ২ মিলিয়ন বৃদ্ধি করল।

এই সহায়তা কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তিদের জীবন বাঁচাতে ও চিকিৎসা সুবিধা দেওয়ার পাশাপাশি কোভিড-১৯ পরীক্ষা করার সামর্থ্য ও নজরদারি বাড়াতে সহায়তা করছে। এছাড়াও কোভিড-১৯ রোগ ব্যবস্থাপনা এবং সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ চর্চাগুলো জোরদার করা, সরবরাহ ব্যবস্থা ও লজিস্টিক ব্যবস্থাপনার উন্নয়ন ঘটানো, সম্মুখসারিতে থেকে কাজ করছে যারা তাদেরকে সুরক্ষা দেওয়া এবং কোভিড-১৯ সম্পর্কে জনসাধারণের জ্ঞান বৃদ্ধিতে কাজে লাগছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button