বাংলাদেশ

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ৩১ লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ১৫-২০

বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জের ফরাশগঞ্জ ঘাটে প্রায় ১০০ জন যাত্রী নিয়ে ডুবে যাওয়া লঞ্চটি ঢাকাগামী ‘মর্নিং বার্ড’। ‘ময়ূরী’ নামে আরেক লঞ্চের ধাক্কায় যানটি ডুবে যায় মুহূর্তেই।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৩১ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে, আরও অন্তত ১৫-২০ জন নিখোঁজ রয়েছেন।

উদ্ধার হওয়া ৩১ লাশের মধ্যে ২৩ জন পুরুষ, ৫ জন নারী এবং ৩ শিশু রয়েছে। নিখোঁজ বাকিদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে কোস্ট গার্ড।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, মুন্সিগঞ্জ কাঠপট্টি থেকে প্রায় ১০০ জন যাত্রী নিয়ে লঞ্চটি ঢাকায় আসছিল। ফরাশগঞ্জ ঘাট সংলগ্ন কুমিল্লা ডক এরিয়ায় ময়ূরী-২ লঞ্চ পেছনের দিকে ধাক্কা দিলে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।

Related Articles

Leave a Reply

Back to top button