বাংলাদেশ

বীর মুক্তিযোদ্ধার চূড়ান্ত দ্বিতীয় তালিকা প্রকাশ

দ্বিতীয় ধাপে আট বিভাগের ৬ হাজার ৯৮৮ জন বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে সরকার।

রোববার (৯ মে) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত দ্বিতীয় তালিকায় রয়েছেন ঢাকা বিভাগের এক হাজার ৯৪২ জন, চট্টগ্রাম বিভাগের এক হাজার ৩৪৭ জন, বরিশাল বিভাগের ৫৭৩ জন, খুলনা বিভাগের ৭৭০ জন, ময়মনসিংহ বিভাগের ৫৬৭ জন, রাজশাহী বিভাগের ৬৮৪ জন, রংপুর বিভাগের ৫৭২ জন ও সিলেট বিভাগের ৫৩৩ জন বীর মুক্তিযোদ্ধার নাম ।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেটে এ তালিকা প্রকাশ করা হয়নি। জামুকার অনুমোদনবিহীন গেজেট নিয়মিতকরণের পর পরবর্তী সময়ে তা প্রকাশ করা হবে বলে জানায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

দ্বিতীয় ধাপের তালিকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) পাওয়া যাবে।

Related Articles

Leave a Reply

Back to top button