বিশ্ব

বিয়ের পিঁড়িতে পুনম পান্ডে

বিয়ের পিড়িতে বসলেন মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে। লকডাউনের মধ্যে দীর্ঘদিনের বয়ফ্রেন্ড স্যাম বোম্বের সঙ্গে বাগদানের পর এবার পাকাপাকি গাঁটছড়াটাও বাঁধলেন তারা।

মডেল হিসেবে যাত্রা শুরু করেছিলেন পুনম পাণ্ডে। এখন তিনি হিন্দি, তেলুগু ও কন্নড় সিনেমার অভিনেত্রী।  তবে মডেলিং আর বিভিন্ন সময়ের বিতর্কের জন্যই বেশি আলোচিত পুনম।

বিয়ের পিড়িতে কনে সাজে পরনে ছিল ঘন নীল রঙের ফ্লোরাল প্রিন্টের লেহেঙ্গা, চোকার আর মাঙ্গ টিকা। স্যামও পরেছিলেন ম্যাচিং শেরওয়ানি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে পুনম লেখেন, ‘বহুদিনের প্রতীক্ষার অবসান হলো। এবার তোমার সঙ্গেই সারা জীবন কাটাব’। উত্তরে স্যাম লেখেন, ‘অবশ্যই মিসেস বোম্বে’। বিয়ের পর থেকেই পুনমকে মিসেস বোম্বে ছাড়া কিছুই বলছেন না স্যাম বোম্বে।

দীর্ঘদিন ধরেই মডেলিং করছেন তিনি। ২০১৩ সালে ‘নাশা’ সিনেমা দিয়েই বলিউডে যাত্রা শুরু হয় তার। এছাড়াও তার অভিনীত হিন্দি সিনেমার মধ্যে রয়েছে, ‘নাশা’ (হিন্দি), ‘লাভ ইজ পয়জন’ (কন্নড়), ‘মালিনি অ্যান্ড কোং’ (তেলুগু), ‘আ গায়া হিরো’ (হিন্দি), ‘দ্য জার্নি অব কর্ম’ (হিন্দি)।

Related Articles

Leave a Reply

Back to top button