বাংলাদেশ
শিক্ষাবিদ সেলিম আবু ইব্রাহিমের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর, রপ্তানি উন্নয়ন ব্যুরোর সাবেক চেয়ারম্যান সেলিম আবু ইব্রাহিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন । শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি ।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেলিম আবু ইব্রাহিম ছিলেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। তিনি সৎ, দক্ষ ও নিষ্ঠাবান সরকারি কর্মকর্তা ছিলেন ।
ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
সেলিম আবু ইব্রাহিম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ মঙ্গলবার (২৬ মে) মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।



