বিশ্ব

বিশ্বে প্রথম করোনার ভ্যাকসিন তৈরির দাবি ইতালির

বিশ্বে করোনা ভাইরাসের প্রথম ভ্যাকসিন তৈরির দাবি করেছে ইতালির একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।বেষকরা ইঁদুরের শরীরে প্রয়োগ করে দেখেছেন, এতে করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হচ্ছে।যা মানুষের শরীরেও করোনা দূর করতে সক্ষম হবে

যা মানুষের শরীরেও করোনা দূর করতে সক্ষম হবে

মঙ্গলবার (৫ মে) সায়েন্স টাইমস ম্যাগাজিনে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, দেশটির রাজধানী রোমের স্প্যালানজানি হাসপাতালের বিশেষজ্ঞরা করোনার প্রতিষেধক তৈরি করেছেন। এটি ইঁদুরের শরীরে প্রয়োগ করে সাফল্যও পাওয়া গেছে। যা মানুষের শরীরেও করোনা দূর করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করছেন তারা। খবর সিএনবিসি।

ইতালীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি টাকিসের সিইও লুইগি আরিসিচিও জানিয়েছেন, তাদের তৈরি এ প্রতিষেধকই বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত পর্যায়ে রয়েছে। তাদের বিশ্বাস, প্রতিষেধকটি এই গ্রীষ্মের পরপরই ব্যবহারের ছাড়পত্র পাবে।

তিনি জানান, এই প্রতিষেধক গবেষকরা ইঁদুরের শরীরে প্রয়োগ করে দেখেছেন, এতে করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এ ধরনের পাঁচটি ভ্যাকসিন ক্যান্ডিডেট (সরকারি অনুমোদনের অপেক্ষায় থাকা প্রতিষেধক) বিপুল সংখ্যাক অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে। এদের মধ্যে সেরা দু’টি প্রতিষেধক অনুমোদনের জন্য নির্ধারণ করেছেন গবেষকরা।

রেমডিসিভির উৎপাদন করছে দেশের ৬ কোম্পানি, বাজারে আসছে এ মাসেই

এ দিকে, জার্মানি, যুক্তরাষ্ট্র, চীনসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরির গবেষণা চলছে। তবে তাদের কোনও প্রতিযোগিতায় যেতে রাজি নন লুইগি। তার ভাষ্য, ‘করোনার সঙ্গে সবাই লড়ছে। আমরা কারও সঙ্গে প্রতিযোগিতা করছি না। বরং সবার সহায়তা পেলেই লড়াই সার্থক হবে।’

Related Articles

Leave a Reply

Back to top button