স্পোর্টেইনমেন্ট

বিশ্বকাপ জিতে অদ্ভুত উদযাপন অস্ট্রেলিয়ান দলের

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে।

শিরোপা তোলার পরে উল্লাসে মেতে উঠে পুরো টিম।

এক ভিডিওতে দেখা গেছে অ্যারন ফিঞ্চ ও ম্যাথু ওয়েডরা নিজেদের জুতার মধ্যে বিয়ার ঢেলে খাচ্ছেন। একে একে বেশ কয়েক জন ক্রিকেটারকে সেটা করতে দেখা গেছে।

আইসিসি’র পক্ষ থেকে অস্ট্রেলিয়া দলের উল্লাসের একটি ভিডিও প্রকাশ করা হয়। সে উল্লাসে দেখা যায়, ছবি তোলার পরে হঠাৎ পা থেকে জুতা খুলে তার মধ্যে বিয়ার ঢাললেন ওয়েড। তার পরে জুতা থেকেই সেই বিয়ার খেলেন। একই কাজ করতে দেখা গেল মার্কাস স্টোইনিসকেও। ওয়েডের জুতা থেকেই বিয়ার খেলেন তিনি।

টুর্নামেন্ট জিতে জুতার মধ্যে বিয়ার ঢেলে খেয়ে কেন এ উল্লাস?

জানা যায়, অস্ট্রেলিয়াতে এই ধরনের উল্লাস খুব জনপ্রিয়। একে বলা হয় ‘শুয়ি’ (জুতার ইংরেজি থেকে এই নামকরণ)। তারা মনে করে এই ভাবে উল্লাস করলে তা সব খারাপ সময় দূর করে সৌভাগ্যের বার্তা বয়ে আনে।

Related Articles

Leave a Reply

Back to top button