বিশ্ব

বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে ট্রাম্পকে সতর্ক করলো টুইটার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ এনেছে প্রতিষ্ঠানটি।

কোনো নির্দিষ্ট প্রমাণ ছাড়া ২০২০ সালের মার্কিন নির্বাচন নিয়ে মঙ্গলবার (২৬ মে) একটি টুইটবার্তায় ট্রাম্প বলেন, কোনও উপায় নেই, জিরো! মেইলে ব্যালট পাঠানো হলে জালিয়াতির সুযোগ বেশি।

টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের এ ধরনের তথ্যকে বিভ্রান্তিকর বলে জানিয়েছে। নতুন পদ্ধতি অনুসরণ করে বিষয়টি চিহ্নিত করে সামাজিক যোগাযোগমাধ্যমটি জানায়, কোন প্রমাণ ছাড়া এই ধরণের তথ্য ছড়ানো বিভ্রান্তিকর। আর এ জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছে।

এদিকে টুইটারের সতর্কবার্তা পাওয়ার পর ফিরতি টুইটে ট্রাম্প বলেন, বাক-স্বাধীনতাকে সম্পূর্ণভাবে দমিয়ে রাখা হচ্ছে।

নির্বাচন নিয়ে ট্রাম্পের এই বার্তাকে টুইটার বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করলেও আরেক জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এই বিষয়ে কোন অভিযোগ জানায়নি। টুইটার ওই পোস্ট নিয়ে আপত্তি জানানোর পর ট্রাম্প ফেসবুকে বার্তাটি পোস্ট করেন। যেখানে ওই পোস্টটি প্রায় ১৭ হাজার বার শেয়ার করা হয়েছে।

বিষয়টি নিয়ে ফেসবুক বলে, আমরা বিশ্বাস করি যে নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে মানুষের একটি শক্ত বিতর্ক করার সামর্থ্য থাকতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button