বাংলাদেশ

চলতি বছরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

দেশে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন। অন্যদিকে নারী ভোটার ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭। আর তৃতীয় লিঙ্গের ভোটার ৪৫৪ জন।

বুধবার (২ মার্চ) ২০২২ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির প্রকাশিত তালিকা থেকে এসব তথ্য জানা যায়।

মূলত আজ ২ মার্চ, জাতীয় ভোটার দিবস। আর এ দিবসেই ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে ইসির।

জানা যায়, ভোটার তালিকা হালনাগাদে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের কথা থাকলেও গত দুই বছর সেটা করা হয়নি। ফলে ভোটার নিবন্ধনে নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের দফতরে গিয়ে অফলাইন ও অনলাইনে প্রাপ্ত আবেদন এবং ২০১৯ সালে বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহের সময়ে ১৬ বছর বয়সিদের যে তথ্য সংগ্রহ করা হয়েছিল তাদেরকে এই হালনাগাদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সারা দেশে চতুর্থবারের মতো পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’।

Related Articles

Leave a Reply

Back to top button