বাংলাদেশ

পদ্মা সেতুর পিলারে ধাক্কার ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি

পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের শাহ জালাল নামের রোরো ফেরির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি), ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে এবং ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে।

শুক্রবার (২৩ জুলাই) এ সংক্রান্ত আদেশ জারি করেছে বিআইডব্লিউটিসি।

তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে সংস্থাটির চেয়ারম্যানের বরাবর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্যিক) এস এম আশিকুজ্জামানকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির বাকি তিন সদস্যের মধ্যে রয়েছেন এজিএম (ইঞ্জিনিয়ারিং) রুবেলুজ্জামান।

উল্লেখ্য, আজ সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসা রো রো ফেরি শাহ জালাল পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে আনুমানিক ২০ জন আহত হন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এর সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button