বাংলাদেশ

বিচার বিভাগের ১০৩ জন করোনায় আক্রান্ত

দেশের বিচার ব্যবস্থার ১০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত। এর মধ্যে দেশের অধস্তন আদালতের ২০ জন বিচারক ও ৫৯ জন কর্মকর্তা এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ২৪ জন কর্মকর্তা।

শনিবার (২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভার্চুয়াল পদ্ধতিতে আদালতে বিচারকার্য পরিচালনা এবং দায়িত্ব পালনের সময় সারা দেশে এ পর্যন্ত অধস্তন আদালতের ২০ জন বিচারক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২৪ জন কর্মচারী এবং অধস্তন আদালতের ৫৯ জন কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এছাড়াও কোভিড-১৯ উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন আরও ৬ জন বিচারক। কোভিড- ১৯ উপসর্গ নিয়ে গত ১৮ জুন মাদারীপুর জেলা জজ আদালতের জারি কারক মো. কাউসার এবং গত ১৯ জুন নওগাঁ জেলা জজ আদালতের অফিস সহায়ক মহিউদ্দিন মোহন মৃত্যুবরণ করেন। তাদের নমুনা পরীক্ষা করতে দেয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত ফলাফল পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button