ভূরাজনীতি

বিএনপি সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কানি দিচ্ছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উগ্রসাম্প্রদায়িক গোষ্ঠীর উপর ভর করে বিএনপি আবার জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করেছে।

সোমবার (২৯ মার্চ) মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় সেজন্য বিএনপি একটি সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কে দিচ্ছে।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবলীলায় যে বিএনপি জড়িত তা দিবালোকের মতো পরিষ্কার।

দেশবিরোধী এসব কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলা করতে আওয়ামী লীগ ও সরকার প্রস্তুত আছে জানিয়ে সেতুমন্ত্রী দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি তাদের চিরাচরিত দায় চাপানোর রাজনীতি অব্যাহত রাখলেও জনগণের কাছে আজ স্পষ্ট যে তারা রাজনৈতিক পরাজয় রুখতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কানী দিচ্ছে।

তিনি বলেন, বিএনপি নেতাদের থলের বিড়াল বের হতে চলছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থা গত ২/৩ দিনের তাণ্ডবে তাদের উস্কানী দেওয়ার তথ্য প্রমাণ পেয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button