বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন ড. মোমেন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং আইকে লেখা এক বার্তায় তিনি এ প্রত্যাশা করেন।

সূত্র জানায়, বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছর পূর্তি উপলক্ষে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আইকে একটি বার্তা পাঠিয়েছেন ড. এ কে আব্দুল মোমেন। বার্তায় চীন ও বাংলাদেশের সম্পর্ক আরো গভীর হবে আশা করেছেন তিনি।

ড. মোমেন তার বার্তায় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া মিয়ানমার যেন শুরু করে, সে ক্ষেত্রে ভূমিকা নেওয়ার জন্য চীনের প্রতি অনুরোধ জানান মোমেন। একই সঙ্গে বাংলাদেশে ১১ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, সেটাও স্মরণ করিয়ে দেন তিনি।

৪ অক্টোবর বাংলাদেশ-চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছর পূর্তি হয়েছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন চীনকে আলাদা বার্তা দিয়েছেন। এছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রেসিডেন্ট মো. আবদুল হামিদকেও বার্তা পাঠিয়েছেন। এসব বার্তায় আগামী দিনে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী করার জন্য আশা প্রকাশ করেছেন তারা।

Related Articles

Leave a Reply

Back to top button