বাংলাদেশভূরাজনীতি

আরও ৬ মাস বাসাতেই থাকবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাময়িক মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে সরকার।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকেএ কথা জানান। ফলে আরও ৬ মাস বেগম খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজাতেই থাকার সুযোগ পাচ্ছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জিয়ার পরিবারের পক্ষ থেকে সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিবাচক সাড়া দিয়েছেন।

জানান, খালেদা জিয়ার আরও ৬ মাস ‍মুক্তির ক্ষেত্রে আগে যেসব শর্ত ছিলো সেগুলো অপরিবর্তিত থাকবে।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাময়িক মুক্তির মেয়াদ বাড়াতে সম্প্রতি তাঁর পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট- এই দুই মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাভোগ করছেন বেগম খালেদা জিয়া। এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে গেল বছরের এপ্রিলে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে আসা হয়।

দীর্ঘ ২ বছর ১ মাস ১৯ দিন কারাভোগের পর সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের সাজা স্থগিতাদেশ নিয়ে গত ২৫ মার্চ বিকেলে বিএসএমএমইউ থেকে মুক্তি পান তিনি । এরপর থেকে তিনি গুলশানের বাসা ‘ফিরোজাতে’ রয়েছেন।

তাঁর ৬ মাসের সাজার স্থগিতাদেশ শেষ হবে আগামী ২৪ সেপ্টেম্বর।

Related Articles

Leave a Reply

Back to top button