বাংলাদেশ
অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল ফের বন্ধ

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে।
সোমবার (৫ জুলাই) বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স মেম্বার গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবারের (৮ জুলাই) প্রথম প্রহর থেকে ১৪ জুলাই পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
গত ১ থেকে আগামী ৭ জুলাই পর্যন্ত দেশে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ রোধে কঠোর লকডাউন জারি করে ছিলো সরকার। পরিস্থিতির উন্নতি না হওয়ায় তা বাড়ানো হয়েছে আগামী ১৪ জুলাই পর্যন্ত।



