বাংলাদেশ

প্রাথমিকে দিনে দুই শিফটে হবে দুই শ্রেণির ক্লাস

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) কবে কোনদিন কোন বিষয়ের ক্লাস নেওয়া হবে সে বিষয়ে একটি রুটিন তৈরি করছে।

রুটিনে দুই শিফটে দুই শ্রেণির ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে। চলতি সপ্তাহে এটি চূড়ান্ত করে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে বলে জানা গেছে।

জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে তিন ফুট দূরত্ব রেখে শিক্ষার্থীদের বসাতে হবে। সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার পঞ্চম শ্রেণির ক্লাস নেওয়া হবে।

এছাড়া শনিবার প্রথম শ্রেণির ক্লাস, রোববার তৃতীয় শ্রেণির, মঙ্গলবার দ্বিতীয় শ্রেণির, বুধবার চতুর্থ শ্রেণির ক্লাস নেওয়া হবে।

প্রথম শিফট সকাল ৯টা থেকে ক্লাস শুরু হয়ে ১২টা পর্যন্ত চলবে। দ্বিতীয় শিফটে সাড়ে ১২টা থেকে শুরু হয়ে বিকেল সোয়া ৪টায় শেষ হবে।

Related Articles

Leave a Reply

Back to top button