বাংলাদেশ

বাস ধর্মঘট প্রত্যাহার

সোমবার থেকে বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তে, ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠক শেষে চলমান ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি।

রোববার (০৭ নভেম্বর) রাজধানীর বনানীতে বিআরটিএ দপ্তরে সকাল সাড়ে ১১টার দিকে শুরু হওয়া বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এর ফলে আজ রোববার বিকেল থেকেই দেশের সব রুটে আগের নিয়মে বাস চলাচল শুরু করে।

এরআগে, বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে গত বুধবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে সরকার। এরপর ভাড়া বাড়ানোর দাবিতে গত শুক্রবার অঘোষিতভাবে বাস, ট্রাক ও অন্য পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ করে দেন মালিকেরা

ধর্মঘটের ফলে সীমাহীন ভোগান্তিতে পড়েন নাগরিকরা।

Related Articles

Leave a Reply

Back to top button