বাস-অটোরিকশা-ট্রেনের ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ নিহত ২

চট্টগ্রামের খুলশি থানার ঝাউতলা রেলক্রসিং এলাকায় বাস, সিএনজিচালিত অটোরিকশা ও ডেমো ট্রেনের ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চার জন।
শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, চট্টগ্রামের খুলশিতে পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।
নিহতরা হলেন, পুলিশ সদস্য মো. মনিরুল ইসলাম (৪৪)। তিনি নোয়াখালী জেলার কে বি এম ফয়েজুর রহমানের ছেলে। চট্টগ্রামের ফটিকছড়ির বাহাউদ্দীন সোহাগ (২৮)। তবে আরেক জনের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের উদ্ধার করে হাসপাদালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ওই এলাকার সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে বলে জানান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান।



