অন্য খবর

বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর এখন জমকালো বাড়ির মালিক

এক সময় গান গেয়ে কাঁচা বাদাম বিক্রি করে জীবন চালাতেন ভারতের ভুবন বাদ্যকর। তার সেই কাঁচা বাদাম গান এক সময় বিখ্যাত হয়ে উঠে। সামাজিক মাধ্যমে তা ভাইরাল হওয়ার পর রাতারাতি বিখ্যাত হয়ে উঠেন ভুবন।

আর তাই মাটির ঘর থেকে তার বাড়িতে উঠেছে নতুন বাড়ি। একতলা ওই বাড়িতে রয়েছে দুটি ঘর, বারান্দা, শৌচাগার ও রান্নাঘর। বাড়ি তৈরিতে এরই মধ্যে লাখ লাখ টাকা খরচ হয়েছে। সেভাবেই সাজানো হচ্ছে বাড়ির ভেতরটা।

বীরভূমের দুবরাজপুরের উড়ালজুড়ি গ্রামে বাড়ি ভুবনের। তার পুরোনোটার পাশেই তিনি তৈরি করছেন স্বপ্নের বাড়ি। তিন-চার লাখ খরচ করছেন তিনি বাড়ির অন্দরসজ্জার জন্য। মার্বেল বসানো হচ্ছে বাড়িতে।

ভুবন বলেন, আপনাদের আশীর্বাদে এই বাড়ি তৈরি করছি। কলকাতার শিল্পী আকাশ বণিক আমার বাড়ি সাজাচ্ছেন। এখনও রং হয়নি। কাজ চলছে। পলেস্তারাও হচ্ছে। আজ পুরো কাজ সম্পূর্ণ হবে। সবাইকে ধন্যবাদ জানাই।

Related Articles

Leave a Reply

Back to top button