ইকোবিজবিশ্ব

বাংলাদেশ থেকে ভারতে গেল ১২ মেট্রিক টন ইলিশ

বাংলাদেশে থেকে ভারতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ১২ মেট্রিক টন ইলিশ মাছ পাঠানো হয়েছে ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বোনাপোল স্থলবন্দর দিয়ে দুটি ট্রাকে করে এই মাছ রফতানি করা হয়।

মাছ রপ্তানির বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবীর তরফদার।

মাছগুলো রপ্তানি করে খুলনার জাহানাবাদ ফিস ফিড লিমিটেড। তাদের সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল নিলা এন্টারপ্রাইজ।

বেনাপোলের ফিশারিজ কোয়ারেন্টিন অফিসার মাহবুবুর রহমান জানান, সোমবার ১২ মেট্রিক টন ইলিশ মাছ রফতানি করা হয়েছে। প্রতি কেজি ১০ ডলার দামে এই মাছ রফতানি করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button