বাংলাদেশ

কেউ অপরাধ করলে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিচারের ঊর্ধ্বে কেউ নয়, অপরাধ করলে বিচারের মুখোমুখি হতেই হবে, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর ছাঁটাই আলোচনার বক্তব্যে এ কথা বলেন তিনি।

পুলিশকেও আইনের আওতায় আনা প্রসঙ্গে এক সংসদ সদস্য প্রশ্ন করলে তিনি বলেন, পুলিশের ডিআইজি থেকে কনস্টেবল যেই অপরাধ করেছে, তাকেই আইনের আওতায় আনা হয়েছে। পুলিশের অনেকেই জেলে আছে। শুধু পুলিশ নয়, অপরাধ করা অন্যান্য বাহিনীর সদস্যও অনেকে জেলে আছে। কেউ বিচারের ঊর্ধ্বে নয়। কাজেই কেউ অপরাধ করলে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে।

মাদক নিয়ন্ত্রণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির আলোকে এই বিষয়ে কাজ করা হচ্ছে। জেলখানার অর্ধেক জায়গায় রয়েছে মাদক কারবারিরা। তিন কায়দায় মাদক নিরসনে কাজ করা হচ্ছে। এগুলো হলো- ডিমান্ড হ্রাস, সাপ্লাই হ্রাস ও হার্ম হ্রাস।

সবার সহযোগিতা ছাড়া মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

Related Articles

Leave a Reply

Back to top button