বাংলাদেশ

বাংলাদেশি যুবককে তুলে নিয়ে গেলো মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী-জারুলিয়াছড়িস্থ নোম্যান্সল্যান্ডের ৪৭ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানায় এলাকাবাসী ও যুবকের পরিবার।  ওই যুবকের নাম মু. ইউছুফ (৩২) । সে উপজেলার ফুলতলী গ্রামের সোলেমানের ছেলে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, নোম্যান্সল্যান্ডের ৪৭ নম্বর পিলার এলাকায় গবাদিপশুকে খাওয়াচ্ছিলেন এক যুবক।  এ সময় তাকে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া আফরিন কচি গণ্যমাধ্যমকে জানান  বিষয়টি নিয়ে সীমান্তের সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button