বাংলাদেশ

পদ্মা সেতুর নিচের একাংশ দিয়ে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

পদ্মা সেতুর নিচের একাংশ দিয়ে সব ধরনের নৌযান চলাচলে স্থায়ী নিষেধাজ্ঞার নির্দেশনা জারি করেছে সরকার। এ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেরিসহ অন্যান্য নৌযানগুলোকে দুই প্রান্তের ১ থেকে ৫ নম্বর এবং ৩৯ থেকে ৪৯ নম্বর পিলারের মধ্যবর্তী স্প্যানগুলো পরিহার করে চলাচল করার জন্য স্থায়ীভাবে অনুরোধ করা যাচ্ছে।

এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিমুলিয়া থেকে বাংলাবাজারগামী লঞ্চসহ অন্যান্য নৌযানগুলোকে পিয়ার নম্বর ১৪ ও ১৫, বাংলাবাজার থেকে শিমুলিয়াগামী লঞ্চসহ অন্যান্য নৌযানগুলোকে পিয়ার নম্বর ১৭ ও ১৮ শিমুলিয়া  থেকে আরিচাগামী (উজানের দিক) নৌযানগুলোকে পিয়ার নম্বর ৬ ও ৭ এবং আরিচা থেকে শিমুলিয়াগামী (ভাটির দিক) নৌযানগুলোকে পিয়ার নম্বর ৭ ও ৮ এর মধ্যবর্তী স্প্যান দিয়ে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি সকল নৌ-যানের মালিক/মাস্টার/ড্রাইভারসহ নৌ-অপারেটরদের মেনে চলার অনুরোধ জানানো হয়।

Related Articles

Leave a Reply

Back to top button