বিশ্ব

সুনামির আঘাত হানলো জাপানেও, সতর্কতা জারি

টোঙ্গায় সমুদ্রের ভেতরের একটি আগ্নেয়গিরিতে ভয়ঙ্কর অগ্ন্যুৎপাতের কারণে সুনামি আঘাত হানলো এবার জাপানেও।

সেখানকার স্থানীয় সময় রোববার (১৬ জানুয়ারি) ভোরে জাপানের উপকূলে এ আঘাত হেনেছে সুনামি। [ সূত্র: দ্য জাপান টাইমস ও দ্য অ্যাঞ্জেল টাইমস। ]

সতর্ক বার্তায় বলা হয়, জাপানের সমগ্র প্রশান্ত মহাসাগরীয় উপকূল এবং জাপান সাগরের কিছু অঞ্চলেও ছোট মাত্রার সুনামি আঘাত হানতে পারে। আর তা হতে পারে তোহোকু থেকে ওকিনাওয়া পর্যন্ত উপকূলবর্তী এলাকায়।

এদিকে, সাগরের তলদেশে থাকা বিশাল এ আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত শুরুর পর নিউজিল্যান্ড, টোঙ্গা ও ফিজিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, বৃহস্পতিবার সক্রিয় হয়েছে দেশটির আগ্নেয় পর্বত হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই। অগ্ন্যুৎপাতের প্রভাবে সাগরে বিপজ্জনক রকমের বড় বড় ঢেউ দেখা দেয়।

এছাড়া আগ্নেয়গিরি জালামুখ থেকে নির্গত ছাই, গ্যাস ও ধোঁয়া সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ কিলোমিটার পর্যন্ত উঁচুতে উঠে যায়। রাজধানী নুকুয়ালোফায় গত প্রায় দু’দিন ধরে বৃষ্টির মতো ঝরে পড়েছে আগ্নেয়গিরির ছাই।

 

Related Articles

Leave a Reply

Back to top button