বাংলাদেশ

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে চীনা প্রতিরক্ষা মন্ত্রী

রাজধানীর ধানমন্ডিতে ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন ঢাকায় আসা চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গহি।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল পৌনে ১১ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

ঢাকায় আসার পর ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চীনা প্রতিরক্ষা মন্ত্রী। এসময় তিনি সেখানে রাখা শোক বইয়ে সই করেন।

গত বছর নভেম্বরে চীনা প্রতিরক্ষা মন্ত্রীর ঢাকায় আসার কথা ছিল। তবে সফরের আগ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়।

Related Articles

Leave a Reply

Back to top button