বাংলাদেশ

ফ্রান্স ইস্যুতে সব পক্ষকে সংযত থাকার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র সচিব

ফ্রান্স ইস্যুতে সব পক্ষকে সংযত থাকার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ অনুরোধ করেন।

পররাষ্ট্র সচিব বলেন, বাক-স্বাধীনতার নামে আমরা যেমন ধর্মীয় অবমাননা সমর্থন করি না। আবার একইসঙ্গে এ ইস্যুতে কোনো ধরনের সংঘাতও সমর্থনযোগ্য নয়। তাই ফ্রান্স ইস্যুতে সব পক্ষকে সংযত থাকার অনুরোধ করছি।

সৌদি আরবে নারী কর্মীদের মৃত্যু নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, এই ধরনের মৃত্যু নিন্দনীয়। এটা আমরা কামনা করি না। তবে সৌদি আরবে অনেক সময় নারীদের বয়স কম বেশি দেখিয়ে নিয়ে যাওয়া হয়। আমাদের এ নিয়ে সচেতন থাকা প্রয়োজন।

 

Related Articles

Leave a Reply

Back to top button