বাংলাদেশ

করোনার টিকা নেয়ার বয়স শিগগিরই ১৮ করা হবে: স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম জানিয়েছেন, দেশে করোনার টিকা নেয়ার নূন্যতম বয়স শিগগিরই ১৮ বছর করা হবে।

শুক্রবার (২৩ জুলাই) মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আবুল বাশার খুরশীদ আলম বলেন, টিকা নেয়ার বয়সসীমা কমানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে আমাকে নির্দেশনা দিয়েছেন। সর্বনিম্ন বয়সসীমা ১৮ করার জন্য জানিয়েছেন।

আমরা স্বাস্থ্য অধিদপ্তরে আলোচনা করে ঠিক করবো কীভাবে এটা করা যাবে।

টিকাদান পদ্ধতি আরো সহজ করার বিষয়ে সরকার চিন্তা করছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম।

Related Articles

Leave a Reply

Back to top button