বাংলাদেশ

ফুটপাত সড়ক দখল করে অবৈধ স্থাপনায় কিছু পাওয়া গেলে তাৎক্ষনিক নিলামেঃডিএনসিসি’র মেয়র

নিউজ নাউ বাংলা ডেস্কঃ   ডিএনসিসি এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে নির্মাণ সামগ্রী, স্থায়ী বা অস্থায়ী দোকান, অবকাঠামো ইত্যাদি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তা নিলামে দেওয়া হবে এমন কথাই জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম।

শুক্রবার ০৪ সেপ্টেম্বর ডিএনসিসির কর্মকর্তাদের সাথে এক ভার্চুয়াল সভায়, এমন নির্দেশনা দেন ডিএনসিসির মেয়র।

মেয়র বলেন,   সরকারি বা ব্যক্তি মালিকানাধীন যে সকল জলাশয়ে কচুরিপানা পরিষ্কার করা হচ্ছে না, মশা থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে, কচুরিপানা পরিষ্কারে বাধ্য করতে হবে।  এছাড়া অবৈধ বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচারকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির প্রতিটি অঞ্চলে আগামী ৭ সেপ্টেম্বর থেকে মোবাইল কোর্ট ও নিলাম কার্যক্রম শুরু হবে।

সভায় অন্যান্যদের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মু. সেলিম রেজা, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়া, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button