ভূরাজনীতি

আওয়ামী লীগের সম্মেলন ডিসেম্বরে

ডিসেম্বরে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার ২ এপ্রিল, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলনের প্রস্তুতি হিসেবে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলের জাতীয় সম্মেলনের অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও সদস্য নবায়ন কার্যক্রম একটি গুরুত্বপূর্ন কর্মসূচি।

ডিসেম্বরে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন হবে বলে আশা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, আমাদের জাতীয় সম্মেলন আগামী ডিসেম্বর মাসে হওয়ার কথা। তিন বছর পর পর আমাদের সম্মেলন হয়, সেই হিসেবে আগামী ডিসেম্বরে আমাদের নির্ধারিত সময়। সেই সম্মেলনের প্রস্তুতি আমরা নিচ্ছি। সেই সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম।

এছাড়া আগামী ২০২৩-২৪ ডিসেম্বর জানুয়ারীতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জাতীয় সংসদ এবং আমাদের পার্টির জাতীয় সম্মেলন এই দুটি বিষয় গুরুত্ব পূর্ণ।

এ সময় তিনি, শেখ হাসিনার নির্দেশে এই সময়ে আমাদের সারা বাংলাদেশে সদস্য সংগ্রহ শুরু করতে হবে এবং সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম আমি জোরদার করার জন্য সকল শাখাকে অনুরোধ করেন। সেসাথে বিভাগীয় সাংগঠনিক টিম, একই সাথে বিভাগ মহানগর জেলার নেতৃবৃন্ধকে মেয়াদ উত্তীর্ণ সকল শাখার কাউন্সিল সম্পন্ন ও পূর্ণাঙ্গ কমিটি করার জন্য অনুরোধ জানান।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগকে আরও সুশৃঙ্খল করতে হবে।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলণের আগে মেয়াদ উত্তীর্ণ ছাত্রলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ ও তাঁতী লীগের সম্মেলন হবে কি এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাতীয় সম্মেলনের আগে আমাদের মেয়াদ উত্তীর্ণ, শুধু আমাদের মূল সংগঠন নয়। আমাদের সহযোগী সংগঠন যাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাদেরও সম্মেলন অনুষ্ঠান করতে হবে এবং তাদেরকেও এ ব্যপারে নির্দেশ দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Related Articles

Leave a Reply

Back to top button