বিশ্ব

ফিলিপাইনে বন্দুকধারীর হামলায় প্রাদেশিক গভর্নরসহ নিহত ৬

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় মধ্য ফিলিপাইনের এক প্রাদেশিক গভর্নরসহ ছয়জন নিহত হয়েছেন। নিহত গভর্নরের নাম রোয়েল দেগামো। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, রোয়েল দেগামো কেন্দ্রীয় নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর ছিলেন। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের রাজনৈতিক মিত্র ছিলেন দেগামো।
স্থানীয় পুলিশ হামলা ও নিহতের তথ্য প্রকাশ করে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সন্দেহভাজন ছয়জন বন্দুকধারী একই ধরনের পোশাক পরে পামপ্লোনা শহরে গভর্নরের বাড়িতে প্রবেশ করে। তারা এলোপাতাড়ি গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করে।
রোয়েল দেগামোর স্ত্রী জানান, অজ্ঞাত ব্যাক্তির গুলিতে গভর্নর রোয়েল দেগামো এবং আরও পাঁচজন নিহত হয়েছেন।
পামপ্লোনা শহরের মেয়র এক টুইট পোস্টে বলেছেন, গভর্নর দেগামোর এ ধরনের মৃত্যু কাম্য নয়।
এ হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস। হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button