বাংলাদেশ

বায়তুল মোকাররমের খতিবের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শোক 

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এর খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

উল্লেখ্য, প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন (৮৭) আজ বিকেলে রাজধানীর ঝিগাতলাস্থ বাসায় অসুস্থ হয়ে পড়লে দ্রুত ল্যাব এইড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button