বাংলাদেশ

সাংবাদিক পীর হাবিবের বাসায় হামলার ঘটনায় বিএফইউজে-ডিইউজের নিন্দা

গুজব ছড়িয়ে, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক, জনপ্রিয় কলামিস্ট পীর হাবিবুর রহমানের উত্তরার নিজ বাসায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

রবিবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে বিএফইউজের সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ এবং ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও মহাসচিব সাজ্জাদ আলম খান তপু, সাংবাদিক পীর হাবিবের বাসায় সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন, একইসাথে পুলিশের সাহসী ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানান।

এই অনাকাঙ্খিত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও নেপথ্যের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Back to top button