ভূরাজনীতি

কানাডার উদ্দেশে ঢাকা ছাড়লেন হানিফ

কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ।

শনিবার (২০ জুন) ভোর ৪টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। ইতোমধ্যে দোহা পৌঁছেছেন তিনি। সেখান থেকে তার ট্রানজিট যাত্রী হিসেবে কানাডা যাওয়ার কথা।

কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন মাহবুব উল আলম হানিফের স্ত্রী ও দুই ছেলে। সেখানে তার আরও আত্মীয়স্বজন রয়েছেন। তাদের সঙ্গে দেখা করতেই তিনি কানাডায় যাচ্ছেন।

তার ব্যক্তিগত সহকারী আরিফুল ইসলাম টুটুল জানান, উনার বড় ভাই সাবেক ছাত্রনেতা রবিউল আলম কানাডায় থাকেন। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ। বড় ভাইকে দেখতে মাহবুব উল আলম হানিফ কানাডা গেছেন। এছাড়া ওনার স্ত্রী ও ছেলে-মেয়েও কানাডায় থাকেন।

Related Articles

Leave a Reply

Back to top button