অন্য খবর

ডিবি কার্যালয়ে পরীমনি

জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে চলচ্চিত্র নায়িকা পরীমনি এবং আলোচিত প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজকে । তাদের বিরুদ্ধে র‍্যাবের করা পৃথক দুটি মাদক মামলা তদন্তের জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে শুনানির পর তাদের রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানিয়েছেন, মাদকের মামলায় চার দিনের রিমান্ডে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দা পুলিশ। এছাড়া রাজের পর্নোগ্রাফির একটি মামলারও তদন্ত করা হবে।’’

রাত ৮টা ২৮ মিনিটে নায়িকা পরীমনিকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। পরে ৮টা ৩১ মিনিটে এজলাসে আসেন ঢাকা মহানগর মুখ্য হাকিম মামুনুর রশীদ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে র‍্যাব সদরদফতর থেকে কালো একটি মাইক্রোবাসে তাদের বনানী থানায় নেয়া হয়। পরে তাদের বনানী থানায় হস্তান্তর করে র‌্যাব। এরপর বনানী থানায় র‌্যাব বাদী হয়ে মামলা পৃথক দু’টি মামলা করে।

মামলার তথ্য: রাজধানীর বনানী থানায় ১. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮এর ৩৬(১) এর সারণি ২৪(খ)/ ৩৬ (১) এর সারণি ১০ (ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করেছে। মামলার নং : ০৬, তারিখ ০৫/০৮/২০২১

Related Articles

Leave a Reply

Back to top button