ভূরাজনীতি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমানের স্ত্রীর ইন্তেকাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমানের স্ত্রী রওশন রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

সোমবার (২৮ ডিসেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মসিউর রহমানের একান্ত সচিব তপন কুমার চক্রবর্তী সাংবাদিকদের জানান, গত ১৯ নভেম্বর করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হন রওশন রহমান। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। সবশেষ রিপোর্টে তার সংক্রমণ নেগেটিভ আসে।

তিনি আরও জানান, একই হাসপাতালে উপদেষ্টা মসিউর রহমান ভর্তি আছেন। তার সংক্রমণ এখন নেগেটিভ। তিনি ভালো আছেন।

Related Articles

Leave a Reply

Back to top button