ভারত থেকে অস্ট্রেলিয়ায় গেলে জেল-জরিমানা

ভারত থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। এমনকি অস্ট্রেলিয়ার নাগরিকরাও প্রবেশ করতে পারবে না। খবর: বিবিসি।
এ নির্দেশ অমান্য করলে জেল-জরিমানার বিধানও করেছে দেশটি। হতে পারে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা হতে পারে।
অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, ভারতে যারা করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন, তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনের হার বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সপ্তাহের শুরুর দিকে ভারতের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া। ভারতে প্রায় নয় হাজার অস্ট্রেলিয়ান রয়েছেন, যাদের মধ্যে অন্তত ৬০০ জনের অবস্থা নাজুক বলে চিহ্নিত করা হয়েছে।
অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত অনুযায়ী, গত ১৪ দিনের মধ্যে যারা ভারতে কাটিয়েছেন, তাদের অস্ট্রেলিয়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত আবার ১৫ মে পর্যালোচনা করা হবে।



