বাংলাদেশ

উদ্বোধন করা হলো রেমিটেন্স পাঠানোর প্লাটফর্ম ব্লেজ

“ডিজিটাল বাংলাদেশের উদ্দেশ্য ছিল পেপারলেস অফিস ওয়ার্ক করা পাশাপাশি একটি ক্যাশলেস সোসাইটির দিকে এগিয়ে যাওয়া। সেখানে আমরা অভাবনীয় অগ্রগতি করেছি। আমাদের করোনাকালীন সময়ে মোবাইল ফাইন্যান্সিয়াল ওয়ালেটে ১০ কোটি মানুষ যুক্ত হয়েছে।
মঙ্গলবার রেমিটেন্স পাঠানোর প্লাটফর্ম ব্লেজ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সাথে যুক্ত হয়ে আইসিটি বিভাগ ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্লাটফর্ম তৈরি করে ফেলেছে। এই প্লাটফর্মে ১৫ টি ব্যাংক এবং ১টি এমএফএস যুক্ত হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের নেতৃত্বে মুজিববর্ষে ২০২১ সালের মধ্যেই ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্লাটফর্ম আমরা উপহার দিতে পারবো দেশের মানুষকে, যার ফলে আর্থিক লেনদেন আরো বেশি দ্রুততার সাথে স্বচ্ছতার সাথে নিশ্চিত করতে পারবো।”

Related Articles

Leave a Reply

Back to top button