ইকোবিজ

তিন ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সিনিয়র অফিসার (আইটি) এবং জনতা ও সোনালী ব্যাংকের অ্যাসিসট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের পরীক্ষা স্থগিত করেছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায়, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম, এই তিন ব্যাংকের দুই পদের লিখিত পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, তিন ব্যাংকের দুই পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট erecruitment.bb.org.bd এবং গণমাধ্যমে, পরীক্ষার পরবর্তী সময় প্রকাশ করা হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Back to top button