স্পোর্টেইনমেন্ট

রাশিয়া থেকে সরে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ফ্রান্সে

রাশিয়া ও ইউক্রেনে চলমান যুদ্ধাবস্থার কারণে, চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচের ভেন্যু রাশিয়া থেকে সরিয়ে ফ্রান্সের প্যারিসে নেওয়া হয়েছে।

আজ শুক্রবার উয়েফার এক জরুরী বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রাশিয়া ও ইউক্রেনের জাতীয় দল ও ক্লাবগুলো আপাতত তাদের মাঠে খেলতে পারবে না বলে বৈঠকের পর জানিয়েছে উয়েফা।

এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গের মাঠ ক্রেস্তোভস্কি স্টেডিয়ামে আগামী ২৮ মে হওয়ার কথা ছিল। তবে আজকের উয়েফার বৈঠকে তা পরিবর্তন হলো।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর খেলা চলছে এখন।

এদিকে, ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে জরুরি বৈঠকে বসেছে ফিফাও। কারণ আগামী ২৪ মার্চ ঘরের মাঠে রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের ম্যাচ খেলার কথা পোল্যান্ডের। আবার একই দিন ইউক্রেনকে আতিথ্য দেওয়ার কথা স্কটল্যান্ডের। তাছাড়া যুদ্ধ শুরুর কারণে ইউক্রেনের ঘরোয়া ফুটবল লিগও বন্ধ হয়ে গেছে। আশংকার ব্যাপার হচ্ছে, ইউক্রেন জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় তাদের দেশের লিগেই খেলেন।

ইতিমধ্যে দেশগুলো এরইমধ্যে রাশিয়ার মাটিতে না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button