বাংলাদেশ

পদ্মা সেতুতে রেলপথ বসানোর কাজ উদ্বোধন করলেন রেলমন্ত্রী

অবশেষে শুরু হলো পদ্মা সেতুতে রেলপথ বসানোর কাজ শুরু হয়েছে।

আজ শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টায় সেতুর জাজিরা প্রান্তে ট্র্যাক বসানোর কার্যক্রম উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

উদ্বোধন অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, ‘সময়মতো বাস্তবায়নের জন্য প্রকল্পকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। একটি অংশ ঢাকা থেকে মাওয়া পর্যন্ত, দ্বিতীয় অংশ মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত এবং তৃতীয় অংশ ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত।

এর আগে গত ১৫ জুলাই রেলমন্ত্রী বলেন, “পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প সরকারের ১০টি অগ্রাধিকার প্রকল্পের একটি। এই প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ করা হবে।

পদ্মা সেতু ও এর দুই প্রান্তে রেললাইন নির্মাণের কাজ শুরু হয়েছে ২০১৮ সালে। প্রকল্প নেয়া হয়েছিলো ২০১৬ সালে। শুরুতে যানবাহনের সঙ্গে একই দিন রেল চালুর পরিকল্পনা ছিলো সরকারের। কিন্তু রেললাইন বসানোসহ অন্যান্য অবকাঠামো নির্মাণকাজ এখনো পিছিয়ে আছে।

এই প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৪ সালের জুন পর্যন্ত। যার ব্যয় ধরা হয়েছে ৩৯ হাজার ২৪৭ কোটি টাকা।

Related Articles

Leave a Reply

Back to top button