
তারেই ধারাবাহিকতায় বুধবার (২৫ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে তিনি মুক্তি পান। দুপুর ৩টা ৫ মিনিটের দিকে খালেদাকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয়।

বিএসএমএমইউ হাসপাতালে খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে গ্রহণ করেন। এর আগে খালেদা জিয়ার রুমের ভেতরে যান ভাই শামীম ইস্কান্দার, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাইয়ের ছেলে অভিক ইস্কান্দার, তারেক রহমানের স্ত্রীর বড় বোন শাহিনা জামান খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শামা ওবায়েদ। ৪টা ২০ মিনিটে তাকে গাড়িতে তোলা হয়। ৪টা ২৫ মিনিটে গাড়ি বের হয়ে গুলশানের পথে রওয়া হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীমসহ কয়েকশ দলীয় নেতাকর্মী।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি হন খালেদা জিয়া।
গত বছর ১ এপ্রিল অসুস্থতার কারণে তাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। এক প্রায় এক বছর কারা হেফাজতে তিনি সেখানে ভর্তি ছিলেন।



