পুঁজিবাজারে সূচকের ওঠানামায় লেনদেন চলছে

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের সপ্তম দিন মঙ্গলবার (২০ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৬০ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২১৫ ও ২০৫০ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২০৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
মঙ্গলবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ৯৮টির এবং অপরির্বতিত রয়েছে ৬৬টি কোম্পানির শেয়ার।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-বেক্সিমকো লিমিটেড, ইস্টার্ন ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম, লংকাবাংলা, বেক্সিমকো ফার্মা, অগ্রণী ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স, ফেডারেল ইন্স্যুরেন্স ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্স।



