বাংলাদেশ

পীরগঞ্জে হামলা-অগ্নিসংযোগের অন্যতম হোতা গ্রেফতার

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার অন্যতম হোতাকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২২ অক্টোবর) রাতে, র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রংপুরের পীরগঞ্জে হিন্দুপল্লীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার অন্যতম হোতাকে গ্রেফতার করা হয়েছে। তবে জানা যায়নি গ্রেফতার ব্যক্তির নাম পরিচয়।

এ বিষয়ে আজ শনিবার (২৩ অক্টোবর) দুপুরে, রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

Related Articles

Leave a Reply

Back to top button