বাংলাদেশ

চলতি সপ্তাহেই খুলছে চিড়িয়াখানা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম জানিয়েছেন, মিরপুরের জাতীয় চিড়িয়াখানা চলতি সপ্তাহে খুলে দেওয়া হবে।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, সবধরনের প্রস্তুতিও প্রায় সম্পন্ন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে যাতে দর্শনার্থীরা চিড়িয়াখানা দেখতে পারেন ইতোমধ্যে আমি সেই নির্দেশনা দিয়েছি।

তিনি বলেন, আশা করছি স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক দর্শনার্থীদের জন্য চিড়িয়াখানা চলতি সপ্তাহেই উন্মুক্ত করে দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button