অন্য খবর
নুসরাতের ছেলের বিষয়ে মুখ খুললেন যশ

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, কলকাতার জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান।
তবে সন্তানের পিতৃপরিচয় আড়াল করার কারণে তুমুল সমালোচনার মুখে পড়েছেন এই নায়িকা।
স্বামী নিখিল জৈনকে ছেড়েছেন আগেই। তারপর নায়ক যশ দাশগুপ্তের সঙ্গে তার মেলামেশা সবার নজরে আসে। দুজনের প্রেমের গুঞ্জনের মাঝেই প্রকাশ্যে আসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর। অনেকেই ধারণা করছেন এ সন্তানের বাবা, তার প্রেমিক যশ। তবে এ বিষয়ে তারা কেউই এতোদিন মুখ খুলেননি।
এবার নুসরাতের সন্তানের বিষয়ে মুখ খুলেছেন এই অভিনেতা।
যশ বলেন, ‘আমি আমার ব্যক্তিগত জীবন শেয়ার করি না। তবে এটুকু বলতে পারি, এটা ভালো খবর। সি সেকশনের পর মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন, তারা ভালো আছেন। আমি শুভক্ষণের অপেক্ষায় রয়েছি।’


