বাংলাদেশ

সুস্থ্যতা বাড়লেও করোনায় মৃতের হার কমছে না

মধ্য জুনে করোনা সংক্রমণের হার বাড়ার সাথে সাথে সুস্থ্য হবার হারও সর্বোচ্চ ছিল। জুনের ১৪ থেকে ২০ তারিখের মধ্যে করোনা আক্রান্তের সুস্থ্য হবার হার ছিল ২৩ দশমিক ৮ শতাংশ। তবে মৃতের হার কমছে না। বরং ২৮ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত মৃতের হার ছিল সবচেয়ে বেশী। দেশে করোনা সংক্রমণের প্রথম দিন থেকে অর্থাৎ ৮ মার্চ থেকে গেল ১৮ জুলাই পর্যন্ত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর- এর করোনা সংক্রমণের সপ্তাহওয়ারী পরিসংখ্যান বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

পরিসংখ্যানে দেখা গেছে সংক্রমিতদের মধ্যে ১৪ জুন থেকে ২০ পর্যন্ত সুস্থ্য হবার হার সবচেয়ে বেশি, এ সময়ে সুস্থ্য হবার হার ছিল ২৩ দশমিক ৮ শতাংশ। এর পরেই ১৯ তম সপ্তাহে বেশি সুস্থ্য হয়েছে অর্থাৎ ১২ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত সুস্থ্য হবার হার ২০ শতাংশ। ১৮ তম সপ্তাহে অর্থাৎ ৫ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত এ হার ছিল ১৫ দশমিক ৭ শতাংশ।

আইইডিসিআর-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম আলমগির বলেন, বাংলাদেশে সংক্রমিতদের মধ্যে সুস্থ্য হবার হার এখন পর্যন্ত অন্যান্য দেশের তুলনায় ভাল, এখন পর্যন্ত বাংলাদেশে ২ লাখ ১৩ হাজার ২৫৪ জন আক্রান্ত হয়েছে, তার মধ্যে ১ লাখ ১৭ হাজার ২০২ জন সুস্থ্য হয়েছেন, দেশে সুস্থ্য হবার প্রায় ৫৫ শতাংশ।

সুস্থ্যতার হার বাড়লেও সংক্রমিতদের মৃতের হার কমছে না। ২৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ১৭ তম সপ্তাহে মৃতের সংখ্যা ১১ দশমিক ৭ শতাংশ, ১৮ তম সপ্তাহে এর ১১ দশমিক ৯ শতাংশ। আবার জুনের ৭ থেকে ২০ তারিখ পর্যন্ত ১৪ এবং ১৫ তম সপ্তাহে মৃতের হার বেশি ছিল। এই দুই সপ্তাহে মৃতের হার ছিল ১১ দশমিক ৪ ও ১১ দশমিক ১ শতাংশ। এর আগের সপ্তাহগুলোতে ১০ শতাংশ, ৯ শতাংশের মধ্যে ছিল।

তবে ড. আলমগির এর মতে, বাংলাদেশে করোনা সংক্রমিতদের মধ্যে মৃতের হার অন্য দেশের তুলনায় এখনো সহনীয় পর্যায়ে আছে। সংক্রমিতদের মৃতের হার এখনো ১ দশমিক ১ দশমিক ২৯ শতাংশ। তবে বয়স্কদের ক্ষেত্রে মৃতের হার অনেক বেশী। দেশে এ পর্যন্ত ২ হাজার ৭৫১ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, তার মাঝে ২০৪৪ জনের বয়স ৫০ এর উপরে। বয়স্ক করোনা রোগীদের মৃতের হার প্রায় ৭৪ শতাংশ। তার আশা সংক্রমণ যেহেতু কমতে শুরু করেছে, মৃতের হারও কমবে।

 

শামীমা দোলা

নিউজ নাউ বাংলা

(তথ্য সহায়তা : ড. মো. হাসিনুর রহমান খান সহযোগী অধ্যাপক, ফলিত পরিসংখ্যান, আইএসআরটি, ঢাকা বিশ্ববিদ্যালয়)

Related Articles

Leave a Reply

Back to top button